জানুয়ারিতে সপ্তম অবস্থানে চীনের ইউয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারিতে বিশ্বে সবচেয়ে ব্যবহূত মুদ্রার মধ্যে চীনের ইউয়ানের অবস্থান সপ্তম স্থানে উঠে এসেছে। এ মাসে সুইস ফ্রাঙ্ককে অতিক্রম করেছে ইউয়ান। বিশ্ব লেনদেন সেবা প্রতিষ্ঠান সুইফট গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সিনহুয়ার এক খবরে জানানো হয়, ইউয়ান জানিয়েছে জানুয়ারিতে ইউয়ানের মাধ্যমে লেনদেন সাড়ে ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এর মার্কেট শেয়ার ১ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যদিও হংকং মোট বাজারের ৭৩ শতাংশ দখল করে আছে। এর পরের অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়া।
গত তিন বছরে সিঙ্গাপুর ও হংকং ডলারসহ ২২টি মুদ্রাকে অতিক্রম করে ইউয়ান।
সাম্প্রতিক সময়ে চীনা সরকার জোরালোভাবে ইউয়ানকে সহায়তা করছে। এর মধ্যে গত সপ্তাহে সাংহাই মুক্ত বাণিজ্য এলাকায় আন্তসীমান্ত লেনদেন ব্যবস্থা উন্মুক্ত করা উল্লেখযোগ্য।