জাপান থেকে প্রবাসী-আয় আনবে এনসিসি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান থেকে দেশে রেমিট্যান্স বা প্রবাসী-আয় আনার উদ্যোগ নিয়েছে এনসিসি ব্যাংক লিমিটেড।এ ব্যাপারে এনসিসি ব্যাংক সম্প্রতি জাপান রেমিট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের সঙ্গে রেমিট্যান্স চুক্তি করেছে। এর ফলে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা জাপান রেমিট ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় এনসিসি ব্যাংকের যেকোনো শাখায় দ্রুত, সহজে ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন ও জাপান রেমিট ফাইন্যান্স কোম্পানির প্রধান নির্বাহী হোসাইন সরওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, জাপান রেমিট ফাইন্যান্সের মহাব্যবস্থাপক নবোরু মুরামাৎসু, সিএফও মাসাহিকো ওয়াতানাবি ও সিটিও তাকা মিজুনো উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।