জাপান ৫৭ কোটি টাকা অনুদান দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তাদের স্নাতকোত্তর ও পোস্ট ডক্টরাল (পিএইচডি) ডিগ্রি অর্জনের জন্য বাংলাদেশকে প্রায় ৫৭ কোটি টাকা অনুদান দেবে জাপান। মানবসম্পদ উন্নয়ন বৃত্তি প্রকল্পের আওতায় আগামী তিন বছরে এই অর্থ পাওয়া যাবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। এতে সই করেন ইআরডিসচিব কাজী শফিকুল আযম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়ানতাবে। এই সময় জাইকার আবাসিক প্রতিনিধি তাকাতোশি নিশিকাতাসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্প ২০০১ সাল থেকে চলমান এবং ২০২০ সালের জুন পর্যন্ত চলবে। এই প্রকল্পের আওতায় ২৪০ জন সরকারি কর্মকর্তা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।