জাপানি উদ্যোক্তা চট্টগ্রামে ফাইবার কারখানা স্থাপন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সাইটো ফাইবার কোম্পানি চট্টগ্রামে একটি সিনথেটিক ফাইবার কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে প্রায় ৫০০ লোকের কর্মসংস্থান হবে। চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় এই শিল্প স্থাপন করা হবে।সাইটো কোম্পানির প্রেসিডেন্ট কেনশি সাইটো সম্প্রতি চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলমের সঙ্গে নগরের আগ্রাবাদে চেম্বার মিলনায়তনে মতবিনিময়কালে এই তথ্য জানান। এ সময় চেম্বারের পরিচালকেরা উপস্থিত ছিলেন।জানা গেছে, সম্প্রতি জাপানে ‘চিটাগাং চেম্বার ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড প্রমোশন সেন্টার’ স্থাপন করা হয়। এই সেন্টারের সহযোগিতা পেয়ে জাপানি উদ্যোক্তারা চট্টগ্রামে বিনিয়োগের সিদ্ধান্ত নেন।