জাপানি বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং জাপানে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং জাপানি প্রতিষ্ঠান কোকোরো লিমিটেডের মধ্যে একটি সহযোগিতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ ও কোকোরোর ব্যবস্থাপনা পরিচালক ইউকারি সুজুকি ঢাকায় গতকাল সোমবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও সহসভাপতি মনোয়ারা হাকিম আলী উপস্থিত ছিলেন।