জাপানে দুই বছর পর বাণিজ্য ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি কমে যাওয়ায় বিগত ২২ মাস পর জাপানে আবারও বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। আজ বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জানুয়ারি মাসে জাপানে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭০ কোটি ডলার বা ৪৭১ দশমিক ৪২ বিলিয়ন ইয়েন। রপ্তানি বেড়েছে এক দশমিক চার শতাংশ, যদিও বিশ্লেষকেরা বলেছিলেন রপ্তানি বাড়বে প্রায় সাত শতাংশ।জাপান চেষ্টা করছে রপ্তানি বাড়িয়ে ইয়েনের বিনিময় মূল্যের হারকে আরও শক্তিশালী করতে। সে ক্ষেত্রে জাপানের অর্থনীতিতে এটা বড় একটি ধাক্কা। এ ছাড়া সম্প্রতি জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির স্থানটি চীনের কাছে হারিয়েছে। টোকিওর ইতোচু করপোরেশনের ইয়োশিমাসা মারুইয়ামা বলেন, রপ্তানি যতটা আশা করা হয়েছিল তার চেয়ে কম হয়েছে। বাণিজ্যের বর্তমান তথ্যে অর্থনৈতিক প্রসারের কোনো প্রমাণ নেই।