জাপানে প্রবৃদ্ধি অর্ধেকে নেমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ, যা আগের তিন মাসের প্রায় অর্ধেক। আগের প্রান্তিকে দেশটিতে প্রবৃদ্ধি হয়েছিল শূন্য দশমিক ৯ শতাংশ।
বার্ষিক ভিত্তিতে আলোচ্য তিন মাসে জাপানে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯ শতাংশ, যা এর আগের প্রান্তিক শেষে ছিল ৩ দশমিক ৮ শতাংশ।
সরকার বলেছে, রপ্তানি আয় ও ভোক্তাব্যয় কমার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব পড়েছে।