জাপানে বাণিজ্য ঘাটতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে গত ফেব্রুয়ারি মাসে বাণিজ্য ঘাটতি কমে ৮০ হাজার কোটি ইয়েন বা ৭৯০ কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। এটি হলো দেশটিতে গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন বাণিজ্য ঘাটতি।
আলোচ্য মাসে দেশটির রপ্তানি ৯ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর বিপরীতে আমদানি বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ, যা আবার আগের মাসের চেয়ে কম। খবর বিবিসির।
আগের মাস জানুয়ারিতে আমদানি ২৫ শতাংশ বেড়ে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বৃদ্ধির রেকর্ড হয়। জানুয়ারি পর্যন্ত টানা ২০ মাস জাপানে বাণিজ্য ঘাটতি হয়।
বিশেষ করে ফসিল অয়েল বা প্রাকৃতিক জ্বালানির (প্রাকৃতিক গ্যাস, কয়লা ও জ্বালানি তেল) আমদানি বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে যায়। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হওয়ার কারণে বিপর্যয়ের মুখে পড়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালাতে জাপানকে বিপুল পরিমাণে প্রাকৃতিক জ্বালানি আমদানি করতে হয়। বিপুল পরিমাণ বিদেশি পণ্য আমদানির ফলে আমদানি বেড়েছিল। তবে জাপান আগামী এপ্রিল মাস থেকে কর আহরণের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।