জাপানে বাণিজ্য ঘাটতি বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি জাপানে গত জুলাই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দরপতনের কারণেই মূলত বাণিজ্য ঘাটতি বেড়েছে।
আলোচ্য মাসে দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে এক হাজার ৫০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
অন্যদিকে এই মাসে জাপানে আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত ২০১২ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার ২৫ শতাংশ কমেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে গিয়ে জাপান সরকার বেশ কিছু আগ্রাসী পদক্ষেপ নিলেও এর প্রভাবে তাদের মুদ্রাটির বিনিময় হার হ্রাস পেয়েছে।
এদিকে বিশ্লেষকেরা ধারণা করছেন, বাণিজ্য ঘাটতি বাড়লেও সরকার আগ্রাসী নীতিমালা চালিয়ে যাবে।