জাপানে বেকারত্ব বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়েই চলেছে জাপানের বেকারত্বের হার। গত বছরের নভেম্বরের পর এ হার বেড়ে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এদিকে জুনে গাড়ি ও ইলেকট্রনিক্স সামগ্রীর উৎপাদনও কমে গেছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির দুর্বলতাই প্রমাণ করছে। খবর আল-জাজিরা অনলাইন।জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার জানিয়েছে, দেশে বেকারত্বের হার বেড়ে পাঁচ দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে। ফলে প্রায় ৩৪ লাখ লোককে চাকরির সন্ধানে ঘুরতে হচ্ছে। প্রতি ১০০ জন চাকরি প্রত্যাশীর বিপরীতে চাকরি রয়েছে ৪৮টি। অন্যদিকে মে মাসের চেয়ে জুনে শিল্প উৎপাদন কমে গেছে এক দশমিক পাঁচ শতাংশ।মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, জুনের চেয়ে জুলাইয়ে শিল্প উৎপাদন আরও শূন্য দশমিক দুই শতাংশ কমে যায়। তবে আগস্টে উৎপাদন দুই শতাংশ বাড়বে বলে তারা আশা করছে।