জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ‘বন্ধুর পাশে বন্ধু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভূমিকম্প ও সুনামি-দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘বন্ধুর পাশে বন্ধু’ নামে একটি প্রচারকার্যক্রম শুরু করেছে মুঠোফোন অপারেটররা। এ লক্ষ্যে দি অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) একটি ক্ষুদেবার্তা প্রচার করবে।এ ক্ষেত্রে জাপানের ভূমিকম্প-দুর্গত লোকজনকে সাহায্যে আগ্রহী যেকোনো মুঠোফোন গ্রাহক তার নিজস্ব নম্বর থেকে ক্ষুদেবার্তার মাধ্যমে টাকা দিতে পারবে। এ জন্য গ্রাহককে টাইপ করতে হবে J (জে) এবং পাঠাতে হবে ১২০৪ নম্বরে। প্রতিটি ক্ষুদেবার্তার মাধ্যমে ১০ টাকা করে এমটবের সাহায্য তহবিলে সরাসরি জমা পড়বে। এ ছাড়া দেশজুড়ে রবির সেবাকেন্দ্রগুলোতে নির্দিষ্ট চিহ্নসংবলিত বাক্সের (এইড বক্স) মাধ্যমে নগদ অর্থ সংগ্রহের ব্যবস্থাও রয়েছে।ঢাকায় গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে রবির এমডি ও সিইও মাইকেল ক্যুনার, প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ, প্রধান কৌশল কর্মকর্তা কোজি ওনো, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর এবং সিটিসেলের প্রধান বিপণন কর্মকর্তা কাফিল এইচ এস মুয়িদ উপস্থিত ছিলেন।