জাপানে রেকর্ড পরিমাণ অর্থের খসড়া বাজেট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান সরকার আগামী অর্থবছরের জন্য ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের খসড়া বাজেট অনুমোদন করেছে। বিবিসি জানিয়েছে, জাপানের মন্ত্রিপরিষদ ইতিমধ্যেই এই বাজেটের খসড়ায় অনুমোদন দিয়েছে এবং আগামী ৩১ মার্চের মধ্যে তা পার্লামেন্টে পাস হবে।ডলারের তুলনায় ইয়েনের দাম বেড়ে যাওয়ায় জাপানের রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় সামগ্রিক অর্থনীতির ওপরই বাজে প্রভাব সৃষ্টি হয়েছে।সদ্য অনুমোদিত রেকর্ড পরিমাণ অর্থের এই খসড়া বাজেটের মূল লক্ষ্য জাপানের অর্থনীতিতে গতি সঞ্চার করা। বাজেটের ৫৫ শতাংশ অর্থ ব্যয় হবে ঋণ কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা খাতে। স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা হিসেবে দেওয়া হবে বাজেটের ১৮ দশমিক ২ শতাংশ। বাকি অর্থ ব্যয় হবে প্রতিরক্ষা, শিক্ষা, প্রযুক্তি ও জনকল্যাণে। বিবিসি অনলাইন।