জাপানের অর্থনীতি সংকুচিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের (২০১০) একই সময়ের তুলনায় প্রায় ২ দশমিক ৩০ শতাংশ সংকুচিত হয়েছে।বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, আলোচ্য সময়ে জাপানের জিডিপি প্রায় দেড় শতাংশ হারে সংকুচিত হবে। বাস্তবে তার চেয়ে অনেক বেশি হয়েছে। খবর বিবিসির।এটি তার আগের প্রান্তিকের অর্থাৎ ২০১১ সালের জুলাই-সেপ্টেম্বর সময়কালের জিডিপির চেয়েও দশমিক ৬০ শতাংশ কম।রপ্তানি খাতের শ্লথগতি দেশটির শিল্প খাতের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েন শক্তিশালী হওয়ায় স্থানীয়ভাবে রপ্তানিকারকদের প্রকৃত আয় কমে গেছে।গত বছরের এপ্রিলের তুলনায় ডিসেম্বরে এসে মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের দর বেড়েছে প্রায় সাত শতাংশ।আবার থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় সেখানে অবস্থিত জাপানের বড় বড় নির্মাতা প্রতিষ্ঠানের অনেক শিল্পকারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটাও দেশটির শিল্প খাতে নেতিবাচক প্রভাব ফেলে।