জাপানের কেন্দ্রীয় ব্যাংক অর্থ জোগান দিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার আর্থিক খাতে চার হাজার ৩০০ কোটি ডলার প্রদান করেছে। এই নিয়ে তিন দিনে ব্যাংক অব জাপান ৩২ হাজার ৭০০ কোটি ডলার প্রদান করল।ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে বিধ্বস্ত দেশটিতে পারমাণবিক জ্বালানি চুল্লিতে বিস্ফোরণের ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে দেশটির অর্থনীতিতে বিরাট অনিশ্চয়তা দেখা দেয়।গত দুই দিনে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং ডলারের বিপরীতে ইয়েন শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে এই অনিশ্চয়তা প্রতিফলিত হয়েছে।তবে ব্যাংক অব জাপান আর্থিক খাতে আতঙ্ক কাটাতে অর্থ জোগান অব্যাহত রেখেছে। টানা তৃতীয় দিনের মতো অর্থ জোগান দিয়ে অর্থনীতির অনিশ্চয়তা সম্পর্কে শঙ্কা কাটানোর চেষ্টা চালিয়েছে।এর প্রভাবে গতকাল বুধবার টোকিও স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৫ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। দিনশেষে নিক্কি সূচক দাঁড়িয়েছে ৯ হাজার ৯৩ দশমিক ৭২ পয়েন্টে। এর আগে দুই দিন সম্মিলিতভাবে মূল্যসূচক ১৬ শতাংশের বেশি পড়ে যায়, যা ২৩ বছরের মধ্যে সবচেয়ে বেশি।অবশ্য শুধু শেয়ারবাজার নয়, বিনিময় হার নিয়ে উদ্বেগও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কাজ করছে। ইয়েন শক্তিশালী হয়ে ওঠায় জাপানের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। জাপানের শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার অন্য বাজারগুলোতেও। গতকাল সাংহাই ও সিউল স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকদ্বয় যথাক্রমে ১ দশমিক ২০ শতাংশ ও ১ দশমিক ৭৮ শতাংশ হারে বেড়েছে। তাইপে, সিঙ্গাপুর ও সিডনির মূল্যসূচকও বেড়েছে।গতকাল ইউরোপের শেয়ারবাজারও ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে জার্মানির ড্যাক্স সূচক বেড়েছে ১ শতাংশের বেশি। সূত্র: বিবিসি।