জাপানের দুর্যোগের প্রভাব ভারতের গাড়ি নির্মাণ শিল্পে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি ভারতের গাড়ি নির্মাণ শিল্পে খারাপ প্রভাব সৃষ্টি করেছে। এ প্রাকৃতিক দুর্যোগের কারণে গাড়ি নির্মাণে ব্যবহূত কাঁচামালের দাম বেড়ে গেছে। এর ফলে ভারতীয় গাড়ি নির্মাতারা যন্ত্রাংশ সংকটসহ নানামুখী সমস্যার মুখোমুখি হয়েছেন। খবর পিটিআইর। জেনারেল মোটরসের (ভারত) সহসভাপতি পি বালিন্দ্র গতকাল পিটিআইকে বলেছেন, ‘অবশ্যই গাড়ি নির্মাণ শিল্প এখন সমস্যার সম্মুখীন। আমরা এটাকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমরা একটা কঠিন সময় পার করছি, তবে সুড়ঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি।’মার্চে জাপানে ভয়ংকর ভূমিকম্প ও সুনামি, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধি, যন্ত্রাংশের সংকট এবং সর্বোপরি গাড়ির মূল্য বৃদ্ধি প্রভাব ফেলবে গাড়ি নির্মাণ শিল্পের ওপর।