জাপানের নারিতায় এমিরেটস দৈনিক বিমান চালাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন আগামী ১ নভেম্বর থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে । এর ফলে দুবাই-নারিতার মধ্যে যাতায়াতের জন্য প্রতিদিন বিমান পাওয়া যাবে।দুবাই-নারিতা রুটে প্রথম বিজনেস ও ইকোনমি ক্লাসবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমান চলাচল করবে। বিমানটিতে ৩৫৪টি আসন রয়েছে এবং এর বেলিহোল্ডে ২৩ টন মালামাল পরিবহন করা যাবে।২০১০ সালের মার্চ মাসে এমিরেটস নারিতায় ফ্লাইট চালু করে এবং এ পর্যন্ত ১৩ লাখ যাত্রী ও ৬০ হাজার টন মালামাল পরিবহন করেছে।এমিরেটসে দুই শতাধিক জাপানি কেবিন ক্রু কর্মরত রয়েছেন এবং ঐতিহ্যবাহী সুশি খাবার পরিবেশন করা হয়। এয়ারলাইনের অভ্যন্তরে বিনোদন প্রোগ্রামে জাপানি ছবি উপভোগের ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি।