জাপানের বাজারে কাজী চায়ের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্গানিক চা ‘কাজী অ্যান্ড কাজী’ যুক্তরাষ্ট্রের সাফল্যের পর এবার সফলতার সঙ্গে ‘তেঁতুলিয়া’ নামে যাত্রা শুরু করেছে জাপানেও।সম্প্রতি জাপানে অনুষ্ঠিত ‘ফুডেক্স ২০১০’ মেলায় উদ্বোধনের মধ্য দিয়ে জাপানের বাজারে এই চায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ এবং জাপানের পরিবেশক ডিকোলেজের ব্যবস্থাপনা পরিচালক মাসাও যৌথভাবে এর উদ্বোধন করেন।বর্তমানে কাজী অ্যান্ড কাজী টি ‘তেঁতুলিয়া ব্ল্যাক টি’ এবং ‘তেঁতুলিয়া আর্ল গ্রে’ এই দুটি ভিন্ন স্বাদে জাপানে বাজারজাত করছে। বিজ্ঞপ্তি।