জাপানের বাণিজ্য ঘাটতি বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের বাণিজ্য ঘাটতি বেড়েছে। গত জানুয়ারিতে ঘাটতি বাড়ার রেকর্ড হয়েছে।মূলত জাপানের পারমাণবিক বিপর্যয়ের প্রভাব পড়েছে অর্থনীতিতে। দেশটির বেশ কয়েকটি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেলের আমদানি অনেক বেড়ে গেছে। তা ছাড়া বিশ্বমন্দার প্রভাবে তাদের রপ্তানিতেও নেমেছে ধস। এসব কারণে বাণিজ্যে ঘাটতি দেখা দিয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাপানে জানুয়ারিতে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ এক হাজার ৯০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক তিন শতাংশ কম। আলোচ্য সময়ে জাপানের আমদানি বেড়েছে নয় দশমিক আট শতাংশ। খবর বিবিসি।গত বছর মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানের ৫৪টি পারমাণবিক চুল্লি বন্ধ করে দেয় সে দেশের সরকার। যে কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশটিতে জ্বালানি তেলের আমদানি অনেক বেড়ে যায়।