জাপানের সঙ্গে ৮৬৬০ কোটি টাকার ঋণ চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের সঙ্গে ৮ হাজার ৬৬০ কোটি টাকার ঋণ চুক্তি করেছে সরকার। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দীন এবং বাংলাদেশে নিযুক্ত জাইকার (জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা।
এ ছাড়াও জাপানের সঙ্গে বিনিময় নোট চুক্তিও সই হয়েছে আজ। এতে মোহাম্মদ মেজবাহউদ্দীনের সঙ্গে চুক্তিতে সই করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, ঋণের সুদের হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ, যা ১০ বছরে গ্রেড পিরিয়ড়সহ ৪০ বছরে পরিশোধযোগ্য। বাংলাদেশের ছয়টি প্রকল্পে এ ঋণের অর্থ ব্যয় করা হবে।