জামালউদ্দীন আহমেদ আইসিএবির নতুন সভাপতি হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালউদ্দীন আহমেদ এফসিএ ২০১০ সালের জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। আইসিএবির ৩৭তম সাধারণ সভায় তাঁকে নির্বাচিত করা হয়। একই সঙ্গে মো. আব্দুস সালাম এফসিএ, মো. শাহজাহান মজুমদার এফসিএ ও নাসিম আনোয়ার এফসিএ আইসিএবির সহসভাপতি নির্বাচিত হয়েছেন। হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার জামালউদ্দীন আহমেদ একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এ ছাড়া মো. শাহজাহান মজুমদার ঢাকার অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী, মো. আব্দুস সালাম বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন এবং নাসিম আনোয়ার সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার। বিজ্ঞপ্তি।