জামালগঞ্জে ভূমিহীন কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভূমিহীন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি খাতে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের উদ্যোগে গত সোমবার এসব উপকরণ বিতরণ করা হয়।কৃষি উপকরণ বিতরণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ও শামীমা শাহরিয়ার, ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন, সিএনআরএসের কর্মকর্তা মাহবুবুল হাসান, সিএনআরএসের ‘সিঁড়ি’ নামক প্রকল্পের কর্মকর্তা মেহেদী হাসান ও ইউপি সদস্য বিমলচন্দ্র সরকার।