জামালপুরে কর্মসংস্থান সৃষ্টিতে ২৩ কোটি টাকা বরাদ্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার হতদরিদ্র ও মৌসুমি বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৩ কোটি সাত লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০১২-১৩ অর্থবছরে কর্মসৃজন কর্মসূচির আওতায় জেলার সাত উপজেলায় এ অর্থ ব্যয় করা হবে।বরাদ্দ করা অর্থের মধ্যে ২০ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় হবে শ্রমিকের মজুরি হিসেবে। আর দুই কোটি ৩৪ লাখ টাকা ব্যয় হবে মজুরিবহির্ভূত খাতের শ্রমিকদের জন্য।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।