জামালপুরে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদরের জামে মসজিদ রোডের তমালতলায় গতকাল রোববার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১০৬তম শাখা খোলা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী সিরাজুল হক, জামালপুরের জেলা প্রশাসক সিরাজুদ্দিন আহমেদ, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দিকুর রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী ও দোকান মালিকেরা উপস্থিত ছিলেন। কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক রিটেইল ও করপোরেট গ্রাহকদের এটিএম কার্ডের সেবাসহ নানাবিধ ব্যাংকিং পণ্য ও আর্থিক সেবা দিয়ে আসছে।কে এস তাবরেজ আরও বলেন, ডিবিবিএল শাখা নেটওয়ার্কের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থানে এটিএম নেটওয়ার্ক ও ফাস্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমেও ব্যাংকিং সেবা দিচ্ছে। বিজ্ঞপ্তি।