জামালপুরে প্রাইম ব্যাংকের ১১১তম শাখা উদ্বোধন
জামালপুরে প্রাইম ব্যাংক লিমিটেডের ১১১তম শাখা খোলা হয়েছে।প্রধান অতিথি হিসেবে জামালপুরের জেলা প্রশাসক মো. সিরাজউদ্দিন আহমেদ শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম।এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোনাওয়ার হোসেন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেন, জামালপুর শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম, জামালপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. বাকি বিল্লাহ, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. রিয়াজুল করিম, দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এম এহসানুল হক এলাকাবাসীকে প্রাইম ব্যাংকের এ শাখা থেকে আধুনিক ব্যাংকিংসেবা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের ঋণ নিয়ে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর অনুরোধ জানান। এ ছাড়া তিনি নারী উদ্যোক্তাদেরও প্রাইম ব্যাংকের সেবা গ্রহণের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘প্রাইম ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জামানতবিহীন ঋণ প্রদান করছে।’ বিজ্ঞপ্তি।