জামালপুরে সপ্তাহব্যাপী গাড়িমেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহরের বৈশাখী মেলা মাঠে র্যাংগস মোটরস লিমিটেডের সপ্তাহব্যাপী গাড়িমেলা গত শুক্রবার শুরু হয়েছে।র্যাংগসের জামালপুর ও শেরপুর জেলার ডিলার খন্দকার ট্রেড সেন্টার এ মেলার আয়োজন করেছে। আইনজীবী মো. শহীদুল্লাহর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় জেলা প্রশাসক কমল কৃষ্ণ ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী, র্যাংগসের মাহিন্দ্র ব্র্যান্ডের প্রধান বিক্রয় কর্মকর্তা সত্যজিত্ সাহা, ডিলার খন্দকার মো. ফারুক আহাম্মেদ প্রমুখ।মেলায় প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে মিতসুবিসি, মার্সিডিজ, মাইশার ও মাহিন্দ্র ব্র্যান্ডের বিভিন্ন গাড়ি।