জামালপুরে ১৬০০ টন গোল আলুবীজ সংরক্ষণ করা হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর অঞ্চলে চলতি মৌসুমে এক হাজার ৬০০ টন আলুবীজ সংগ্রহ করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) আলুবীজ শাখা এই সিদ্ধান্ত নিয়েছে।বিএডিসি সূত্রমতে, সরাসরি কৃষকদের কাছ থেকে পাঁচ প্রজাতির আলুবীজ সংগ্রহ করা হবে। প্রজাতিগুলো হচ্ছে ডায়ামন্ট, কার্ডিনাল, অস্টেরিক্স, গ্র্যানুলা ও কারিজ। খবর বাসসের।বিএডিসির আলুবীজ শাখার উপপরিচালক হাসান তৌফিকুর রহমান বলেন, ‘আমাদের নিবন্ধিত কৃষকদের কাছ থেকে সরাসরি আলুবীজ সংগ্রহ করব আমরা। এ লক্ষ্যে জামালপুর জেলার ২৫০ জন কৃষকের কাছ থেকে ৩৭৮ একর জমির আলু কিনে রেখেছি।’