জামালপুরের দিগপাইতে ডাচ্-বাংলা ব্যাংকের ১০০তম শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে ডাচ্-বাংলা ব্যাংকের ১০০তম শাখা খোলা হয়েছে।ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা গতকাল প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এ সময় তিনি দিগপাইত শাখা প্রাঙ্গণে ব্যাংকের ১৫০০তম এটিএম বুথ উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি কে এস তাবরেজ, জেলা প্রশাসক সিরাজউদ্দিন আহমেদ ও পুলিশ সুপার আবদুর রাজ্জাক। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি আবুল কাশেম মো. শিরিন, শাখাটির ব্যবস্থাপক নূর মোহাম্মদ সিদ্দিক, দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বাকীবিল্লাহ প্রমুখ।