জার্মান অর্থনীতি গতি ফিরে পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির অর্থমন্ত্রী রেইনার ব্রুয়েডারলে বলেছেন, দেশটির অর্থনীতি গতি ফিরে পেয়েছে। তিনি আরও বলেছেন, খুব তাড়াতাড়িই জার্মানি বেকারত্বের হার প্রায় শূন্যের কোটায় নিয়ে আসবে। খবর বিবিসি অনলাইনের।বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কেটে যাওয়ার পর এ মুহূর্তে জার্মানদের ‘ব্যবসায়িক আত্মবিশ্বাস’ গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বলে জানা গেছে। জার্মান অর্থমন্ত্রী রেইনার জানিয়েছেন, জার্মান অর্থনীতি এ মুহূর্তে যথেষ্ট গতিশীল এবং অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যবসা-বাণিজ্যেও গতি সঞ্চারিত হয়েছে।এদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কটি দেশ যখন দেনার দায়ে জর্জরিত, ঠিক সে মুহূর্তে জার্মানির অর্থনীতির গতিশীলতা একটু অবাক করার মতোই।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ জার্মানির এ অর্থনৈতিক গতিশীলতার মূল কারণ অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি। অর্থনৈতিক মন্দার সময় অভ্যন্তরীণ ব্যয় সংকুচিত হয়ে পড়ার কারণে জার্মান অর্থনীতির গতি কমে গিয়েছিল। এ মুহূর্তে জার্মান জনগণ নতুন করে বিনিয়োগ করছে, আগের মতো কেনাকাটা শুরু করেছে। বিশ্লেষকেরা মনে করছেন, আগামী বছরের মধ্যে জার্মান অর্থনীতির প্রবৃদ্ধির ৯০ শতাংশই আসবে অভ্যন্তরীণ অর্থনীতির হাত ধরে।এ সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দরপতন হয়েছে প্রায় তিন সেন্টের মতো। অনেকেই আশঙ্কা করছে, আয়ারল্যান্ডের মতো ইউরোপের অন্য দেশগুলোও ঋণসংকটে পড়তে পারে।আয়ারল্যান্ড এ মুহূর্তে নিজেদের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে প্রায় আট হাজার ৫০০ কোটি ইউরো সহায়তা চেয়েছে। এ লক্ষ্যে আলাপ-আলোচনাও এগিয়ে চলেছে।