প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির কোলোন শহরে চলমান আন্তর্জাতিক খাদ্য মেলায় অংশ নিয়েছে প্রাণ। ‘আনুগা-২০১৫’ শীর্ষক এ মেলায় বিশ্বের ১০০টি দেশের প্রায় সাত হাজার খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রাণের হেড অব এক্সপোর্ট মিজানুর রহমান জানান, ১০ বছর ধরে প্রাণ আনুগা মেলায় অংশ নিয়ে আসছে। মেলায় প্রতিষ্ঠানটি কোমল পানীয়, জুস, কনফেকশনারি, নুডলস, আচার, সস, জেলি ও হিমায়িত খাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রদর্শন করছে। এসব পণ্য বিভিন্ন দেশের দর্শনার্থী ও প্রতিষ্ঠানের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে বলেও তিনি জানান। ১০ অক্টোবর শুরু হওয়া এ মেলা আজ বুধবার শেষ হবে।
বিজ্ঞপ্তি