জার্মানিতে খুচরা বিক্রি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে ২০১২ সালে খুচরা বিক্রি আগের বছরের চেয়ে ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। ফেডারেল স্ট্যাটিসটিক্যাল অফিস (এফএসও) এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। ১৭ জাতির ইউরো অঞ্চলের দেশগুলোর মধ্যে জার্মানিতেই ঋণসংকট তুলনামূলক কম হয়েছে এবং বছরজুড়েই মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির প্রবণতা লক্ষ করা গেছে। অথচ দেশটিতে গত ডিসেম্বরে বেকারত্বের হার অবশ্য ৬ দশমিক ৯ শতাংশে অপরিবর্তিত ছিল। এই সময় জার্মানিতে মোট বেকারের সংখ্যা দাঁড়ায় ২৮ লাখ। কেন্দ্রীয় ব্যাংকে রেপো নিলামবাংলাদেশ ব্যাংকে গতকাল রোববার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।এই নিলামে বিশেষ রেপো হিসেবে এক দিন মেয়াদি ১৭৯ কোটি টাকার তিনটি দরপত্র পাওয়া যায়। এর মধ্যে ১৩০ কোটি টাকার দরপত্র গৃহীত হয়। এ ছাড়া লিকুইডিটি সুবিধা বাবদ এক দিন মেয়াদি ২৪টি পিডি ও নন-পিডি ব্যাংককে আট হাজার ৫৮৩ কোটি ৪০ লাখ টাকা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।