জার্মানিতে বেকারত্ব কমার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে চলতি মার্চ মাসে বেকারত্বের হার ৬ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।দুই জার্মানির (পূর্ব ও পশ্চিম) একীভূত হওয়ার পর এটিই হলো অখণ্ড জার্মানিতে সর্বনিম্ন বেকারত্বের রেকর্ড। ইউরো জোনের অপরাপর দেশে যখন বেকারত্ব বাড়ছে, তখন জার্মানিতে তা কমায় দেশটিতে ব্যক্তিগত পর্যায়ে ভোগ-ব্যয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।জার্মানির শ্রম অফিসের তথ্য-উপাত্ত অনুযায়ী, টানা পাঁচ মাসের ধারাবাহিকতায় মার্চেও বেকারত্ব কমেছে। এর ফলে দেশটিতে বেকার লোকের সংখ্যা কমে দাঁড়াল ২৮ লাখ ৪১ হাজারে।ইউরো জোনের আরেক বড় দেশ ফ্রান্সে টানা ১০ মাস ধরে বেকারত্ব বাড়ছে। দেশটিতে এখন ১৯৯৯ সালের পরে সর্বোচ্চ বেকারত্ব চলছে।২০০৮-০৯ সালের অর্থনৈতিক মন্দা, ইউরোপের ঋণসংকট ও রপ্তানি হ্রাসের প্রেক্ষাপটে ২০১১ সালেও জার্মানির অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ সংকুচিত হয়। তবে চলতি ২০১২ সালে দেশটির অর্থনীতি প্রবৃদ্ধির ধারায় ফিরবে বলে আশা করা হচ্ছে।