জার্মানিতে ব্যবসায়ে আস্থা ২৯ মাসের মধ্যে সর্বনিম্ন
জার্মানিতে টানা চতুর্থ মাসের মতো ব্যবসায়ে আস্থা কমেছে।দেশটিতে চলতি আগস্ট মাসে ব্যবসায়ে আস্থা সূচক কমে ১০২ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে, যা ২৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগের মাস জুলাইয়ে সেই দেশে ব্যবসায়ে আস্থা সূচক ছিল ১০৩ দশমিক ২ পয়েন্ট।থিংকট্যাংক বা গবেষণা সংস্থা আইএফওর এক নিবিড় জরিপে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি মোট সাত হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর এ জরিপ চালায়। এ সময় প্রতিষ্ঠানগুলো জানায়, ইউরো অঞ্চলের অর্থনীতিতে দুর্বলতার কারণে জার্মানির ব্যবসায়িক খাতেও এখন স্নায়বিক দুর্বলতা চলছে।ইউরোপের বৃহত্তম এই অর্থনীতিতে গত এপ্রিল-জুন প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে শূন্য দশমিক ৩ শতাংশে নেমে আসে।আইএফওর সভাপতি হ্যান্স-ওয়ার্নার সিন্ন বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের বাণিজ্যিক উন্নতির বিষয়ে দিন দিন নিরাশ হয়ে পড়ছে। তিনি আরও বলেন, জার্মানির অর্থনীতি আরেক দফা দুর্বল হয়ে পড়ছে।আইএফওর ইনডেক্স বা সূচকে ব্যবসায়ের প্রতি আস্থা কমে যাওয়ার মানে হলো জার্মানির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মনে করে যে তাদের রপ্তানি বাজার ইউরোপীয় দেশগুলোর অর্থনীতিতে দুর্বলতা অব্যাহত থাকবে। সূত্র: বিবিসি।