জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপক হারে কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিতে ২০১২ সালে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শূন্য দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা ২০১১ সালে ছিল ৩ শতাংশ।২০১২ সালের চতুর্থ প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হওয়ার কারণেই মূলত প্রবৃদ্ধি কমেছে।জার্মানির পরিসংখ্যান কার্যালয় ডেস্ট্যাটিস গতকাল মঙ্গলবার এই তথ্য পরিবেশন করেছে। সংস্থাটি বলেছে, জার্মানিকে ২০১২ সালে ইউরোপের অর্থনৈতিক মন্দার প্রভাবের পাশাপাশি দেশের ভেতরেও কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে।জার্মান সরকার আজ বুধবার ২০১৩ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা শূন্য দশমিক ৫ শতাংশে নির্ধারণের ঘোষণা দিতে পারে। এর আগে সরকার চলতি বছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১ শতাংশে নির্ধারণ করে। খবর বিবিসি ও এএফপির।সংস্থাটির প্রধান পরিসংখ্যানবিদ নরবার্ট র্যা থ বলেন, বছরের চতুর্থ প্রান্তিকে অর্থনীতি আধা শতাংশীয় পয়েন্ট সংকুচিত হয়েছে।গত মাসে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেস ব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে শূন্য দশমিক ৪ শতাংশে নামিয়ে আনে। তখন বুন্দেস ব্যাংক চলতি ২০১৩ সালের প্রথম প্রান্তিকেও দেশটিতে অর্থনৈতিক সংকোচন অব্যাহত থাকবে বলে সতর্ক করে দেয়।তবে ২০১২ সালে জার্মানিতে ২০১১ সালের তুলনায় রপ্তানি ৪ দশমিক ১ শতাংশ ও আমদানি ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।