জার্মানির প্রবৃদ্ধির পূর্বাভাস কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান সরকার সে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে দিয়েছে। এর ফলে ২০১৩ সালে জার্মানির সম্ভাব্য প্রবৃদ্ধির হার ১ দশমিক ৬০ শতাংশ থেকে নামিয়ে আনা হয়েছে ১ শতাংশে।জার্মানির অর্থমন্ত্রী ফিলিপ রোয়েসলার বলেছেন, ‘আমরা এখনো ১ শতাংশ হারে প্রবৃদ্ধি নিয়ে কথা বলছি, জার্মানির অর্থনৈতিক সংকট নিয়ে নয়।’তবে রোয়েসলার ২০১২ সালের প্রবৃদ্ধির হারের পূর্বাভাস বাড়িয়ে দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করেছেন। এপ্রিল মাসের পূর্বাভাসে এ বছর দশমিক ৭০ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এক বিবৃতিতে রোয়েসলার আরও বলেছেন, ‘ইউরোপীয় সার্বভৌম ঋণসংকট এবং এশিয়া ও লাতিন আমেরিকায় অর্থনৈতিক দুর্বলতার প্রভাবে জার্মানি এখন ঝোড়ো আবহাওয়ার মধ্যে চলছে।’ সূত্র: বিবিসি।