জার্মানির বাণিজ্য উদ্বৃত্ত কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বাণিজ্য উদ্বৃত্ত কমেছে। রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ইউরোপের বৃহত্তম এই অর্থনীতিতে গত অক্টোবর মাসে বাণিজ্য উদ্বৃত্ত কমে।অক্টোবর মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ কমে এক হাজার ৫২০ কোটি ইউরোতে নেমে আসে, যা এর আগের মাস সেপ্টেম্বরে ছিল এক হাজার ৬৯০ কোটি ইউরো। জার্মানির জাতীয় পরিসংখ্যান কার্যালয় গতকাল সোমবার ডেস্ট্যাটিস এ উপাত্ত প্রকাশ করে। খবর বাসস/এএফপির।আলোচ্য সময়ে জার্মানি মোট নয় হাজার ২৮০ কোটি ইউরো (১১ হাজার ৯৮০ কোটি মার্কিন ডলার) মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা এর আগের মাস সেপ্টেম্বরের চেয়ে মাত্র শূন্য দশমিক ২ শতাংশ বেশি। অপরদিকে আলোচ্য মাসে দেশটি মোট সাত হাজার ৭৬০ কোটি ইউরোর পণ্য আমদানি করে, যা আগের মাসের চেয়ে আড়াই শতাংশ বেশি।তবে সার্বিকভাবে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়ায় ১৫ হাজার ৯২০ কোটি ইউরো, যা আগের বছরের একই সময়ে ছিল ১৩ হাজার ১০ কোটি ইউরো।