জার্মানির রপ্তানি সর্বোচ্চ পর্যায়ে উপনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর মার্চ মাসে জার্মানির রপ্তানি দেশটির একক কোনো মাসে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।বিশ্ব অর্থনীতিতে পণ্য ও সেবার চাহিদা বেড়ে যাওয়ায় এর জোগান দিতে গিয়েই দেশটির রপ্তানির এই বিরাট উল্লম্ফন ঘটেছে।গতকাল প্রকাশিত তথ্যানুযায়ী, মার্চ মাসে জার্মানির রপ্তানি আয় নয় হাজার ৮৩০ কোটি ইউরো বা ১৪ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।এটি ফেব্রুয়ারি মাসের মোট রপ্তানি আয়ের চেয়ে অন্তত ৭ দশমিক ৩ শতাংশ বেশি।জার্মানি এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। প্রথম স্থানে রয়েছে চীন।বেরেনবার্গ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘জার্মানি স্বর্ণযুগে প্রবেশ করতে যাচ্ছে।’মার্চ মাসে আমদানিও সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। এই মাসে সাত হাজার ৯৪০ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে।জার্মানি ও ফ্রান্সের অর্থনীতি যখন ক্রমেই শক্তিশালী হচ্ছে, তখন গ্রিস ও পর্তুগাল আপ্রাণ চেষ্টা করছে জাতীয় দেনা পরিশোধ করে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে। সূত্র: বিবিসি।