জার্মানির হারকিউলিস-জিপিএইচয়ের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের সঙ্গে জার্মানির ম্যাসচিনেনফেব্রিক হারকিউলিস জিএমবিএইচ অ্যান্ড কো. রোলশপ ইকুইপমেন্ট সরবরাহের লক্ষ্যে কুমিরার ফ্যাক্টরি এলাকায় সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। জিপিএইচের পক্ষে হেড অব প্রজেক্ট ইঞ্জিনিয়ার এ এস এম সুমন এবং হারকিউলিসের পক্ষে প্রজেক্ট অ্যান্ড সেলস ম্যানেজার ম্যাথিয়াস রথ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জিপিএইচের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, নির্বাহী পরিচালক (গ্রুপ) এ বি সিদ্দিক, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) মাদানী এম. ইমতিয়াজ হোসেন এবং হারকিউলিসের ব্যবস্থাপনা পরিচালক পি কে মজুমদার, ম্যানেজার সেলস অ্যান্ড প্রজেক্ট এস ঘোষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি