জার্মানির হ্যাফেলের সঙ্গে সিক্স সিজনস অ্যাপার্টমেন্টসের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হ্যাফেলে এবং ঢাকার সিক্স সিজনস অ্যাপার্টমেন্টস ও হোটেলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।হ্যাফেলে ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়োরগ্যান উলফ এবং সিক্স সিজনস অ্যাপার্টমেন্টস ও হোটেলের চেয়ারম্যান কাজী আশফাক শামস ঢাকার স্থানীয় একটি হোটেলে নিজ নিজ কোম্পানির পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিলোত্তমা লাইফস্টাইলের চেয়ারম্যান জোয়ারদার নওশের আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।