প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পাইকারি মাছ বাজার ও মডার্ন মার্কেটের ব্যবসায়ীদের মাঝে গতকাল বৃহস্পতিবার দুটি জাল নোট শনাক্তকরণ যন্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় যন্ত্র দুটি বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ, সহসভাপতি রাসিদুল হাসান ও আবদুল হান্নান, পরিচালক মো. শুকুরুদ্দীন, মাছ বাজারের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ইয়াদুল হোসেন, মডার্ন মার্কেটের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ। চেম্বারের সভাপতি বলেন, একটি জালিয়াত চক্র সীমান্তের বিভিন্ন রুট দিয়ে জাল নোট এনে দেশের বাজারে ছাড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এ বিষয়ে জনগণ ও ব্যবসায়ীদের সচেতন হতে হবে।