জাল নোট রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল নোটের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যাংকাররা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে গতকাল এই তাগিদ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত সেমিনারে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন।