জালালাবাদ গ্যাসের ৩৭.৩১ কোটি টাকা নিট মুনাফা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আশরাফ আলী খান। সভায় জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম ১৪২২ দশমিক ৬০৯ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ৫৪৭ দশমিক ০৬ কোটি টাকাসহ মোট ৫৭৮ দশমিক ৬৬ কোটি টাকার রাজস্ব আয় করেছে।সভায় জানানো হয়, আলোচ্য অর্থবছরে এই কোম্পানি ৫৪ দশমিক ৮৯ কোটি টাকা করপূর্ব ও ৩৭ দশমিক ৩১ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর ও জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেমের পরিচালনা পর্ষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।