জালিয়াতি রোধ বিষয়ে ফিন্যাক্সেলের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড (ফিনেক্সেল) সম্প্রতি ‘ব্যাংকে জালিয়াতি রোধ’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাঝারি পর্যায়ের ২১ জন কর্মকর্তা অংশ নেন।কর্মশালাটির উদ্বোধন করেন ফিনেক্সেলের ভাইস চেয়ারম্যান মামুন রশীদ। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লিগ্যাল ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান চৌধুরী এম এ কিউ সারওয়ার ও ব্র্যাক স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক মুস্তাফা আওলাদ।ব্যাংক ও আর্থিক খাতে জালিয়াতির ঘটনা বিশ্লেষণ এবং তা রোধে কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।