জালিয়াতি রোধের বিষয়ে ১৫ ব্যাংকের জন্য ফিনেক্সেলের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক খাতে প্রতারণা ও জালিয়াতি রোধের বিষয়ে ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেড (ফিনেক্সেল) সম্প্রতি এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।১৫টি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।ফিনেক্সেলের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ কর্মশালাটির উদ্বোধন করেন। ফিনেক্সেলের ভাইস চেয়ারম্যান ও ব্র্যাক বিজনেস স্কুলের অধ্যাপক মামুন রশীদ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।কর্মশালাটি পরিচালনা করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের লিগ্যাল ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান চৌধুরী এম এ কিউ সারওয়ার ও ব্যাংকার মুস্তাফা আওলাদ। বিজ্ঞপ্তি।