শামসুল আলামিন গ্রুপের চেয়ারম্যান ও ফুয়াদ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহাঙ্গীর আলামিন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন।সেই সঙ্গে তিনটি ক্যাটাগরি বা শ্রেণী থেকে তিনজন সংগঠনের সহসভাপতি নির্বাচিত হন। তাঁরা হলেন—ওফাজউদ্দীন স্পিনিং মিলের এমডি আবদুল মান্নান মিয়া (স্পিনিং), পারটেক্স ডেনিম মিলের এমডি ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ (ফেব্রিকস) ও ইউনিফিল কম্পোজিট ডাইং মিলসের এমডি মাহবুব হোসেন (ডাইং-প্রিন্টিং)। ঢাকার কারওয়ানবাজারে গত রোববার অনুষ্ঠিত বিটিএমএর ২৯তম বার্ষিক সাধারণ সভায় তাঁরা নির্বাচিত হন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমিতির ২০১৩-১৪ সাল মেয়াদি পরিচালনা পর্ষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত পরিচালকেরা হলেন: মাসুদ রানা, মো. সোলায়মান, ফজলুল হক, মো. খোরশেদ আলাম, সেলিম আহম্মেদ, মোশারফ হোসেন, মোহাম্মদ আলী, সালেউজ্জামান খান, রাজিব হায়দার, মোবারক হোসেন, আবুল বাশার, রেজাউল করিম, সৈয়দা কাশফিয়া হক, আশরাফ হোসেন বকাউল, মজিবুর রহমান, মনির হোসেন, এম জামালুদ্দীন, আকরাম খান, ফজলুল হক, মোরশেদ রাজ্জাক, হোসেন মেহমুদ ও মুহাম্মদ মহসীন।