জাহাজ নির্মাণশিল্পের জন্য নীতিকাঠামো প্রণয়নের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণশিল্পের জন্য একটি সুনির্দিষ্ট নীতিকাঠামো তৈরির সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।গতকাল রোববার রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা-ভিঞ্চিতে আইবিএফবি আয়োজিত ‘জাহাজ নির্মাণশিল্পের ক্ষেত্রে আইনগত জটিলতা নির্ধারণ ও স্বচ্ছতা আনয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সুপারিশ তুলে ধরা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দ্য ডেইলি ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।আইবিএফবির সভাপতি ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইবিএফবির নির্বাহী পরিচালক এ এফ এম মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইবিএফবির সুপারিশগুলো তুলে ধরেন সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী।আইবিএফবি জাহাজ নির্মাণ খাতে স্বল্প সুদে চলতি মূলধন ও শিল্পঋণের ব্যবস্থা এবং ভৌগোলিক ও কারিগরি প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত অঞ্চল নির্ধারণসহ কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করে।