জাহাজ নির্মাণশিল্পের জন্য নীতিমালা তৈরির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণ ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সামনে এখন অপার সম্ভাবনা রয়েছে। এ জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জাহাজ নির্মাণশিল্প নীতিমালা প্রণয়ন এবং এই খাতের বিনিয়োগকারীদের জন্য ব্যাংকঋণের সুদের হার কমিয়ে এক অঙ্কে নামিয়ে আনা।রাজধানীতে সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘জাহাজ নির্মাণশিল্পে নীতিগত বাধা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আইবিএফবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে সভাপতিত্ব করেন আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এম সাইফুল ইসলাম, মাসুদ হোসেন, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সোহেল এ চৌধুরী, এ কে এম মোশারফ হোসেন প্রমুখ।সভায় জানানো হয়, বাংলাদেশে গত বছর সাড়ে তিন কোটি টাকা মূল্যের জাহাজ নির্মাণ করা হয়েছে। বর্তমানে আনন্দ শিপইয়ার্ড, ওয়েস্টার্ন মেরিন ও হাইস্পিড রপ্তানিমুখী জাহাজ নির্মাণ করছে।তবে বক্তারা এও বলেন যে সম্ভাবনার পাশাপাশি এই খাতে নানা সমস্যাও রয়েছে। যেমন— অবকাঠামোগত দুর্বলতা, ব্যাংকঋণের উচ্চ সুদের হার, অতিরিক্ত সার্ভিস চার্জ, কাঁচামাল আমদানিতে ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে দেশীয় ব্যাংকের প্রয়োজনীয় রেটিং না থাকা ইত্যাদি।