জাহাজ নির্মাণশিল্পের প্রসারে মেরিন কেব্লস উৎপাদনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণশিল্পের প্রসারে মেরিন কেব্লস উৎপাদনে শিল্পোদ্যোক্তাদের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। শিল্পমন্ত্রী বলেছেন, দেশে জাহাজ নির্মাণশিল্পের প্রসারের ফলে মেরিন কেব্লসের চাহিদা বেড়েছে। মন্ত্রী গত শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কেব্লস উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটিজেন কেব্লসের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন।সিটিজেন কেব্লসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, সাংসদ বেগম তহুরা আলী, অগ্রণী ব্যাংকের পরিচালক গোলাম কিবরিয়া প্রমুখ বক্তব্য দেন।শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।অনুষ্ঠানে জানানো হয়, দেশে বিশ্বমানের কপার ও অ্যালুমোনিয়াম কেব্লস উৎপাদন শুরু করেছে সিটিজেন কেব্লস। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে স্থাপিত নতুন এ কারখানায় বছরে ছয় হাজার টন কেব্লস উৎপাদনের পাশাপাশি চার লাখ এনার্জি মিটার তৈরি হবে। প্রতিষ্ঠানে দেড় শতাধিক লোকের কর্মসংস্থান হয়েছে।