জাহাজনির্মাণ শিল্প উৎসাহিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট আকারের জাহাজ এখন দেশে অহরহ তৈরি হচ্ছে। এই জাহাজ বিদেশেও রপ্তানি হয়। তাই দেশে এই জাহাজনির্মাণ শিল্পকে একটি উদীয়মান শিল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।এমন বিবেচনা থেকে চলতি ২০১৩-১৪ অর্থবছর থেকে তিন হাজার ডেডওয়েট টন (কোনো জাহাজ নির্দিষ্ট যে পরিমাণ ওজন বহন করতে সক্ষম—ডিডব্লিউটি) পর্যন্ত ক্ষমতার জাহাজ আমদানি করতে হলে ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হবে। তবে তিন থেকে পাঁচ হাজার ডিডব্লিউটি পর্যন্ত ক্ষমতার জাহাজ আমদানিতে আগের মতোই ১০ শতাংশ হারে আমদানি শুল্ক দিতে হবে। জানা গেছে, বাজেট প্রস্তাব ঘোষণার পর জাহাজনির্মাণ শিল্পের পক্ষ থেকে এসব দাবি করা হলে অর্থমন্ত্রী বাজেট পাসের আগে এই সংশোধনী আনেন। এ ছাড়া শিগগিরই জাহাজ রপ্তানিকারকদের আয় ‘রপ্তানি আয়’ হিসেবে বিবেচনা করে রপ্তানি সুবিধা দেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী।