জাহাজভাঙা শিল্পের বিধিমালা প্রণয়ন করা হবে: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, পরিবেশবান্ধব জাহাজভাঙা শিল্পের জন্য খুব শিগগিরই একটি বিধিমালা প্রণয়ন করবে শিল্প মন্ত্রণালয়। এ বিধিমালার আওতায় জাহাজভাঙা শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য, কাজের পরিবেশ ও আর্থিক নিরাপত্তা বিধানের পাশাপাশি সামগ্রিক পরিবেশ রক্ষার বিষয়টিও নিশ্চিত করা হবে। গতকাল রোববার জাহাজ ভাঙা ও শিপ রিসাইক্লিং-সংক্রান্ত বিষয়ে পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ্রেআয়োজিত এ বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সভাপতি সৈয়দা রিজওয়ানা হাসান, ‘নিজেরা করি’-এর সভাপতি খুশী কবির, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, চট্টগ্রাম জাহাজভাঙা শিল্প শ্রমিক সমবায় সমিতির সভাপতি কে এম শহিদুল্লাহ, শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক শফর আলী, জাহাজভাঙা ট্রেড ইউনিয়ন ফোরামের সভাপতি তপন দত্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ইকবাল হাবিব, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) মো. আলী শাহিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহম্মদ, আইন ও সালিস কেন্দ্রের প্রতিনিধি মাহজাবিন রশনীসহ পরিবেশ অধিদপ্তর, বিএসইসি, ওয়েস্ট কনসার্ন ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে উপস্থিত পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত সংস্থার নেতারা বলেন, এ শিল্প দীর্ঘ মেয়াদে জনস্বাস্থ্য, প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও সমুদ্রসম্পদের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। তাঁরা পরিবেশবান্ধব জাহাজভাঙা শিল্পের জন্য নীতিমালার পরিবর্ত্রেদ্রুত একটি কার্যকর বিধিমালা প্রণয়নের পরামর্শ দেন।নেতারা আরও বলেন, দেশের পরিবেশের স্বার্থে জাহাজভাঙা শিল্পের জন্য সম্পূর্ণ বর্জ্যমুক্ত জাহাজ আমদানি করতে হবে। তারা চীনের জাহাজভাঙা শিল্প ইয়ার্ডের অনুকরণে বাংলাদেশেও পরিবেশবান্ধব শিপ ব্রেকিং ইয়ার্ড গড়ে তুলতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য শ্রমিকদের্রস্থায়ী পরিচয়পত্র প্রদান, পৃথক মজুরি ঘোষণা, প্রশিক্ষণ ও বাধ্যতামূলকভাবে ২০০৬ সালের শ্রম আইন অনুসরণ করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদানের সুপারিশ করেন।