জাহিন টেক্সটাইলের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে বস্ত্র খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল প্রতিষ্ঠানটির আইপিওর প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।প্রতিষ্ঠানটি বাজারে মোট দুই কোটি শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এ ক্ষেত্রে ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকার মধ্যে ৪০ কোটি টাকা প্রতিষ্ঠানটির ঋণ পরিশোধে ব্যয় করা হবে। নয় কোটি ১০ লাখ টাকা কাজে লাগানো হবে চলতি মূলধন হিসেবে। বাকি ৯০ লাখ টাকা প্রিমিয়ামের ওপর কর দেওয়া হবে।জাহিন টেক্সটাইলের বর্তমান পরিশোধিত মূলধন ২৫ কোটি টাকা। নতুন মূলধন সংগ্রহের পর তা বেড়ে ৪৫ কোটি টাকা হবে। সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে এক টাকা ৮৩ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৪৬ টাকা ০১ পয়সা দেখানো হয়েছে। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস লি.।